2024-11-03 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 222
মালদা ,02 নভেম্বর: হরিশ্চন্দ্রপুর থানা এবং কালী পুজো কমিটির উদ্যোগে শনিবারের দিন বিকেলে সার্বজনীন প্রায় ১০০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। সেদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং মার্জিনা খাতুন, মালদা জেলার সাধারণ সম্পাদক জুম্মা রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ও দু নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, ও হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার ও কমার্স এর সম্পাদক পবন কেড়িয়া সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রতি বছরের নেই এবারও থানার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এই ধরনের অনুষ্ঠান করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন কালী পূজা উপলক্ষে যে সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ। আমরা প্রায় আজ হাজার খানের উপরে কম্বল বিতরণ করতে পেরেছি।
