2024-11-03 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 187
দেখতে দেখতে ৫৪ বছরে পদার্পণ করল দুবরাজপুরের ইসলামপুরে ইসলাম স্পোর্টিং ক্লাব। ১৯৭০ সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। তাই ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ক্লাবেরই নিজস্ব ময়দানে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এদিন ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি। এই টুর্ণামেন্টে বীরভূম ছাড়াও বর্ধমান জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। আজকের খেলায় মুখোমুখি হয় দুবরাজপুরের আলম বাবা একাদশ এবং জয়দেবের KPD অর্ঘ্য FC. ফুটবল টীম। আগামী ৫ নভেম্বর ফাইনাল খেলা সম্পন্ন হবে। ফাইনালে বিজয়ী দলকে ট্রফি সহ ১০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ ৭ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কারও দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি, সম্পাদক সেখ আনোয়ার, ক্রীড়া সম্পাদক সেখ নসিব উদ্দিন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি জানান, বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই তাঁদের খেলার মাধ্যমে মাঠমুখী করা আমাদের মূল উদ্দেশ্য।
