
2024-12-21 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 83
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায়। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় বাসটি। বাসটির সামনের অংশ দুমড়ে মুছে যায়। যার ফলে বাসে থাকা যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগে। পায়ে ও কোমরে চোট পান যাত্রীবাহী বাসের চালক। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্র। ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।