2025-01-06 | পশ্চিমবঙ্গ,আবহাওয়া | Kaliachak Sangbad | Views : 1448
আজকের আবহাওয়া সোমবার ফের কমলো সামান্য তাপমাত্রা। রাতের তাপমাত্রা পৌঁছালো১৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরে এবং দিনের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে হাওয়া অফিসে পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়বে । এবং এই কয়েকদিন আবহাওয়ার খামখেয়ালিপনা নজরে আসবে। তুমি শুক্রবার থেকে আবারও জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা রয়েছে বঙ্গে। সোমবার ও মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে। সবথেকে বেশি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে। সে কারণেই যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার ফের পরিষ্কার হয়ে যাবে আকাশ।
