2025-06-22 | মালদা | Kaliachak Sangbad | Views : 895
বিশ্ব যোগ দিবস তাই বিশ্বব্যাপী যোগ দিবস উদযাপনের সাথে তাল মিলিয়ে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রমের ১১তম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। এই যোগ দিবসে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার , আজকেকার যোগের উদ্যোক্তা,মালদা জেলার পতঞ্জলির কর্ণধার ছাড়াও অনেক অতিথি বর্গরা | আজকের এই যোগ দিবসে উপস্থিত অতিথিবর্গরা সমাজকে বার্তা দেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে জোর দেওয়া | আজ সকালে যোগ ব্যায়াম সেশনের মাধ্যমে দিনের শুরু হয় যেখানে বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন, শ্বাস-প্রশ্বাসের কৌশল এবং ধ্যান অনুশীলন করেন এবং শেখানো হয় যে এই অনুশীলনগুলি কিভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে |