
2026-04-20 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 2417
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই এর প্রার্থী কমরেড গোরা জমাদারের সমর্থনে উস্থীতে নির্বাচনী সভায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:- আসন্ন নির্বাচকে সামনে রেখে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে এস ইউ সি আই কমিউনিস্টের মনোনীত প্রার্থী কমরেড গোরা জমাদারের সমর্থনে উস্থী থানার মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। তারা বলেন বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্থ তৃনমূল কংগ্রেস জনজীবনের সমস্যা গুলির প্রতিবাদে এস ইউ সি আই সারা পশ্চিম বঙ্গে ২৩১ টি আসনে লড়ছে। সেই আসন গুলির মধ্যে অন্যতম হলো মগরাহাট পশ্চিম কেন্দ্র। আমাদের লড়াই আন্দোলনের বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আর সেই গণতান্ত্রিক পরিবেশ এক এই তৃনমূল কংগ্রেস বিঘ্নিত করছে। আমরা তাদের ধিক্কার ও প্রতিবাদ জানাই।এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত বনোপালি পন্দা, এছাড়াও এস ইউ সি আই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পার্টির সম্পাদক বিশ্বনাথ সরদার, এস ইউ সি আই কমিউনিস্টের প্রার্থী কমরেড গোরা জমাদার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ সর্দার সহ আরো অনেকে।