
2026-07-28 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম, | Kaliachak Sangbad | Views : 44
মালদা: নদী ভাঙ্গনের সমাধান আগে করা হবে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অসম্পূর্ণ থাকা কাজ তারপরই হবে। পরিদর্শন করে এমনটা জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতির বিষয় নিয়ে মঙ্গলবার মালদায় আসেন রাজ্য সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। বিকেল নাগাদ মানিকচকের মথুরাপুরের ফুলাহার নদীতে চলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ পরিদর্শন করতে পৌঁছে যান তিনি। দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়ার প্রশাসনিক আমলাদের সাথে নিয়ে কাজের বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন। মথুরাপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল উত্তোলন কেন্দ্র রয়েছে আজ ফুলাহার নদী থেকে জল উত্তোলনের জন্য যে ধরনের কাজ চলছে সেটি খতিয়ে দেখেন। কি কারনে এতটা সময় লাগছে কাজ করতে সে বিষয়ে জানতে চান মন্ত্রী। পাশাপাশি সেই কাজ সংলগ্ন এলাকা জুড়ে নদীপাড় বরাবর যে ভাঙ্গন পরিস্থিতি রয়েছে সেটির উপর দ্রুত পদক্ষেপের জন্য নির্দেশ দেন। মানুষের কাছে জল পৌঁছে দিতে কাজ করা হবে কিন্তু নদী ভাঙ্গন সিটিতে প্রথমে কাজ করা হবে বলে জানান মন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, যে কাজ করা হচ্ছে সে কাজ নিয়ে একটা সমস্যা রয়েছে। এলাকায় নদী ভাঙ্গন রয়েছে তাই মানুষও দাবি রেখেছে। সমস্ত রিপোর্ট ফাইল সেগুলি নজরে আনা হচ্ছে। মানুষের যা দাবি রয়েছে সেটি দেখা প্রয়োজন। তাই ভাঙ্গন রোধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর তাই মানুষের দাবী দেওয়া মাথায় রেখে ভাঙ্গন রোধের কাজ হবে। পরবর্তীতে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
