
2026-08-02 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 8
জেলায় প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের ব্যাপক সাড়া প্রায় দশ হাজার গ্রাহক ইতিমধ্যেই এই রেজিস্ট্রেশন করেছেন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পকে বাংলায় বাস্তবায়িত করতে দেয়নি অভিযোগ গ্রাহকদের সরকার পরিবর্তন হওয়ার পরেই প্রধানমন্ত্রী সূর্য ঘোর প্রকল্পের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা, ইতিমধ্যেই জেলায় ১০০ গ্রাহকের বাড়িতে সৌর প্ল্যান বসানো কাজ শেষ হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ উদ্যোগ এবার মালদহে। গৃহস্থ বাড়িতে বিদ্যুৎ বিলের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিল বিদ্যুৎ দফতর। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলী যোজনার মাধ্যমে প্রতিটি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হলো গ্সৌর বিদ্যুৎ পরিষেবা। যেখানে সৌর বিদ্যুৎ এবং স্থানীয় বিদ্যুৎ অর্থাৎ ইউটিলিটি গ্রিড কে যৌথভাবে সংযোগ করে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। যার ফলে বিদ্যুৎ সাশ্রয় এবং গ্রিডে বিদ্যুৎ জমা করতে পারবেন গ্রাহকরা। বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্র সরকারের এই প্রকল্প কে জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মালদহ বিদ্যুৎ বন্টন বিভাগীয় ম্যানেজার সৌমেন দাস জানান, "বিদ্যুৎ সাশ্রয় এবং নিজেদের তৈরি হওয়া সৌর বিদ্যুৎ জমা করে রাখার ক্ষেত্রে একটি বিকল্প বিদ্যুৎ পরিষেবা এটি। গ্রাহকদের ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সিস্টেমের ক্ষেত্রে ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকির ব্যবস্থা রয়েছে।" ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। মালদা জেলাতে এখন অব্দি প্রায় ১০,০০০ রেজিস্ট্রেশন হয়েছে ভেরিফিকেশন হয়েছে ৪০০ এখনো পর্যন্ত প্রায় ১০০ জনের বাড়িতে এই সৌর বিদ্যুৎ প্ল্যান বসানো হয়েছে । গ্রাহকরা জানাচ্ছেন তৃণমূল সরকারের আমলে পিএম সূর্য ঘর প্রকল্প এ বাংলায় বাস্তবায়িত করতে দেওয়া হয়নি । আবেদন করেও বহুবছর এই প্রকল্পের পরিসেবা পাওয়া যায়নি। আজকের সরকার পরিবর্তন হওয়ার পরেই সাথে সাথে পিএম সূর্য ঘর প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি পাশাপাশি এই প্ল্যান বসানোর কিছুদিন পরই সরকারের তরফ থেকে সাবসিডি ও দেওয়া হচ্ছে। এই প্রকল্পের সুবিধার ফলে গ্রাহকরা উপলব্ধি করতে পারছে একদিকে গ্রাহকরা যেমন বিদ্যুৎ কমজামশান করছে তেমনি সোলার থেকে যেগুলো জেনারেট হচ্ছে সেটি মাইনাস প্লাস হয়ে অনেকটাই বিল কম আসছে । ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি জানান গত ১৫ বছরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কে তৃণমূল সরকার থাকাকালীন এই বাংলায় কোন বাস্তবায়িত করতে দেয়নি l এই তৃণমূল সরকারের কাজই ছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে বাংলায় যাতে বাস্তবায়িত না হওয়া না হওয়া l তাদের একটা ভয় ছিল মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প পৌঁছে গেলে তারা ভোট পাবে না l আজকে মানুষ তাদের উর্ধ্বে গিয়ে এই বাংলায় পরিবর্তন এনেছে। মানুষ আজকে এর পরিষেবা পেতে শুরু করেছেl
