2024-10-02 | মালদা | Kaliachak Sangbad | Views : 130
জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিবস পালন করল পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস | বুধবার সকালে পুরাতন মালদা পুরসভার মৌলপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করা হয়। গান্ধীর জন্ম দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্র নাথ হালদার, ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ, পুরাতন মালদা শহর কংগ্রেসের সভাপতি প্রানাতোষ ঘোষ , কংগ্রেসের শ্রমিক নেতা শিবনাথ শুকুল সহ অন্যান্য কর্মীবৃন্দ। আজ বুধবার মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার জানান আজকে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান পরিস্থিতিতে এই জাতির জনক মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শের অনুসরণ করা খুবই প্রয়োজন।