
2024-10-03 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 99
*তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আদলে সদিয়ালের দুর্গা উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী!* তামিলনাড়ু মিনাক্ষী মন্দিরের আদলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোউৎসবের শুভ উদ্ভোদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিকের পাঁচটি ভার্চুয়ালি দূর্গা পূজার উদ্বোধন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী,তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি। সদিয়াল জনকল্যাণ সমিতি দুর্গাপূজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড়জমিয়েছে,সদিয়ালের দুর্গোৎসব এই তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালের দূর্গা পূজার শুভ সূচনা হয়, দুর্গাউৎসবের শুভ সূচনাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভ তীর্থ আচার্য,মথুরাপুর থানার ওসি রাজু বিশ্বাস,মথুরাপুর ১ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট অধিকারিক গণ। বুধবার সন্ধ্যা ৫ টা ১৫ নাগাদ সদিয়ালের দুর্গা উৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।সদিয়ালের দূর্গা পূজা মন্ডপে শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন সুন্দরবন পুলিশ জেনার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল এর মাধ্যমে সোদিয়ালের দুর্গো উৎসবের শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গের যতগুলি দুর্গাপূজা মন্ডপ আছে তার মধ্যে সদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ অন্যতম।
