
2026-08-29 | Viral , মালদা,পশ্চিমবঙ্গ,শিরোনাম | Kaliachak Sangbad | Views : 101
শনিবার সকালে মালদা সার্কিট হাউসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিল মালদা মার্চেন্টস’ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের(MMCCI)একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MMCCI-এর সভাপতি শ্রী উজ্জ্বল সাহা। উপস্থিত ছিলেন , MMCCI IT Cell-এর In-Charge সম্প্রিত চক্রবর্তী, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শঅনুপ প্রসাদ সাউ ও পাবন কুমার মণ্ডল , মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী বীরেশ রাজবংশী। মালদা ম্যাংগো সিটি অফ ইন্ডিয়া তে মাননীয় মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে ‘আমারা মালদা ’ ব্র্যান্ডের উন্নতমানের মালদার আম উপহার দেওয়া হয়। এর মাধ্যমে মালদার ঐতিহ্যবাহী কৃষিজাত পণ্য, বিশেষ করে বিশ্বখ্যাত মালদার আমের গুণমান, পরিচিতি ও বাজার সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়।সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর কাছে ‘আমারা মালদা উদ্যোগের উদ্দেশ্য ও পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মালদার আম, জিআই-স্বীকৃত ফল ও অন্যান্য কৃষি ও উদ্যানপালনজাত পণ্যকে আরও সুসংগঠিতভাবে দেশীয় ও জাতীয় বাজারে তুলে ধরা, ব্র্যান্ডিং ও মার্কেটিং বৃদ্ধি করা এবং স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও MSME-গুলির জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করার বিষয়ে আলোচনা হয়।এছাড়াও মালদার আম এবং অন্যান্য জিআই-স্বীকৃত ফল ও কৃষিজাত পণ্যের বিপণন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে একটি বিস্তারিত ডেপুটেশন মাননীয় মন্ত্রীর কাছে প্রদান করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বাজার সংযোগ বৃদ্ধি, আধুনিক ব্র্যান্ডিং ও প্রচার, মূল্য সংযোজন, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৃহত্তর বাজারে মালদার পণ্যের প্রবেশাধিকারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাননীয় মন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাঁর সহযোগিতা ও আশ্বাস প্রদান করেন। MMCCI-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্ব ও দিকনির্দেশনায় রাজ্যের কৃষি, কৃষি বিপণন, শিল্প ও ব্যবসায়িক পরিকাঠামোর আরও উন্নয়ন ঘটবে। পাশাপাশি মালদার বিশ্বখ্যাত আম এবং অন্যান্য জিআই-স্বীকৃত পণ্যকে পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে। মালদার কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পপতি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে সমন্বয় রেখে জেলার অর্থনৈতিক উন্নয়ন, কৃষিজাত পণ্যের বিপণন এবং ‘আমার মালদা ব্র্যান্ডকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে MMCCI তার ভূমিকা অব্যাহত রাখবে।
