
2026-09-01 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 46
মালদা: বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যেই এবার সরাসরি বাজারে নেমে পরিস্থিতি খতিয়ে দেখল মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার ইংরেজবাজারের রথবাড়ি ও নেতাজি পুরবাজারে আচমকা পরিদর্শনে যান জেলাশাসক রাজনবীর কাপুর। শুধু দোকানে গিয়ে দাম যাচাই নয়, এদিন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা—সবার সঙ্গে কথা বলেন জেলাশাসক। কোন পণ্য কত দামে আসছে, কত দামে বিক্রি হচ্ছে এবং বাজারে পর্যাপ্ত জোগান রয়েছে কি না, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করেন প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা টাঙানো রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি কৃত্রিমভাবে পণ্যের সংকট তৈরি করে দাম বাড়ানো বা বেআইনিভাবে মজুত করে রাখার মতো ঘটনা ঘটছে কি না, সেদিকেও নজর দেওয়া হয়। প্রশাসনের বার্তা, বাজারে কোনওরকম কালোবাজারি বা কৃত্রিম মূল্যবৃদ্ধি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের উপর যাতে অতিরিক্ত দামের বোঝা না পড়ে, তা নিশ্চিত করতে আগামী দিনেও বাজারগুলিতে নজরদারি ও পরিদর্শন চলবে। জেলাশাসকের নেতৃত্বে এই আকস্মিক পরিদর্শনের ফলে বাজারে যেমন তৎপরতা দেখা যায়, তেমনই প্রশাসনের এই উদ্যোগে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। [1:22 PM, 9/1/2026] Ujjwal Reporter Malda: মালদা--- ড্রাইভার দিবস উপলক্ষে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের উদ্যোগে হবিবপুর ও আইহো বাসস্ট্যান্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, ট্রাফিক অফিসার এএসআই জয় চৌধুরী ও ট্রাফিক কর্মীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। আইহো বাসস্ট্যান্ডে বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ির চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়। হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দাদের হাতে জল ও বিস্কুটও তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা অত্যন্ত জরুরি। আগামী দিনেও বিভিন্ন এলাকায় এই ধরনের সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
