2024-10-21 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 490
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভূটনীর বন্যা কবলিত এলাকা সাহায্য করতে আশতেই প্রথমে ভূত্নীর মাঝ রাস্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারী কে ভুতনি ব্রিজে যাবার সময় ভূতনিবাসীদের একাংশ শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান জানালে আরেক অংশ স্বাগত জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন কিছু টাকা দিয়ে ৩০ থেকে ৪০ টা কর্মী রাখা হয়েছে। এরপরই তিনি সভাস্থলে চলে যান। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মালদা জেলার সভাপতি পার্থ সারথি ঘোষ, মালদা জেলার সাধারণ সম্পাদ গৌড় মন্ডল, রাজ্য যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব।