2024-10-21 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2610
মেরামতির কারণে বন্ধ খড়ি নদীর নাদন ঘাট ব্রিজ!ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ মেরামতির কারণে বন্ধ পূর্ব বর্ধমান জেলার,নাদন ঘাট ব্রিজ ৩১ শে অক্টোবর পর্যন্ত, ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ। নবদ্বীপ বর্ধমান রোডে খরী নদীর উপর দীর্ঘদিন ধরেই রয়েছে নাদনঘাট ব্রিজ। ব্যস্ততম এই রোডের প্রতিদিনই যাতায়াত করে কয়েক হাজার গাড়ি। কিন্তু বিগত কয়েকদিন আগে থেকেই সেখানে লাগিয়ে দেয়া হয়েছে একটি সাইনবোর্ড। ব্রিজের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে, ১০ টনের ঊর্ধ্বে সমস্ত ভারী যানবাহন ও পণ্যবাহী গাড়ির সম্পূর্ণ বন্ধ থাকবে বলে নির্দেশিকাতে বলা হয়েছে। ফলে এই রোড দিয়ে যাওয়া বাস, বিভিন্ন পণ্যবাহী গারী, যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। ফলে অনেক ঘুরে যেতে হচ্ছে তাদের আর যার ফলেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তারা, এদিন শুক্রবার বেলা দেরটা অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে গিয়ে পন্যবাহী বিভিন্ন জিনিসের খরচ বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে।পাশাপাশি স্থানীয় এক গৃহবধূ তিনি বলেন মেয়ের বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম বাস মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছি।
