2024-10-01 | রাজ্য,শিক্ষা | Kaliachak Sangbad | Views : 6667
চিত্রাংকন অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা। চিত্রাংকন অংকন স্কুলের উদ্যোগে উদয়পুরে হয় বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার ফুলকুমারী স্থিত মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ের হল ঘরে হয় কচিকাচাঁদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা। আনুমানিক তিন শতাধিক ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে চিত্রাংকন অংকন স্কুলের অধ্যক্ষ তথা বিশিষ্ট চিত্র শিল্পী, ত্রিপুরা ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের গোমতী জেলার সভাপতি দীপঙ্কর দাস সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন। সঙ্গে ছিলেন ফিল্ম আর্টিস্ট মিউজিক ইউনিয়নের ফাউন্ডার তথা সভাপতি, বিশিষ্ট শিল্পী বাণীব্রত দত্ত, অংকন শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে নেপাল সূত্রধর, জয়দেব দত্ত, শুভম দত্ত, ঝলক দে ও অনুমতি পাল প্রমুখ।