2024-10-24 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 390
শিলিগুড়ি, মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সুদৃঢ় করতে, বহিরাগতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রবেশ আটকাতে , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তিন নম্বর গেট বন্ধ করতে রীতি মত বাধার সম্মুখীন হতে হলে হলো মেডিকেল কর্তৃপক্ষকে। কাওয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের স্বার্থে গেট খোলার দাবি নিয়ে গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করা হয়। প্রসঙ্গত জানা গেছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অন্তত 30 হাজার মানুষের বসবাস, বেশ কয়েকটি গেট রয়েছে, যার মধ্যে তিন নম্বর গেটের ওই পারে একটা বাজার বসে, নানারকম খাওয়ার সামগ্রী পাওয়া যায়, রয়েছে হোটেল , উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা রোগীদের উপর নির্ভর করেই তাদের রুজি রোজগার চলে। এদিন মঙ্গলবার সকালে নিরাপত্তার স্বার্থে মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে গিয়ে গেটটি বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন তারা। পরবর্তী, গেট খোলার দাবিতে নিয়ে গেটের সামনে বসেই বিক্ষোভ প্রদর্শন করে এলাকার বাসিন্দারা। অগত্যা খোলা রেখেই ফিরে যেতে হয় মেডিকেল কর্তৃপক্ষকে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই গেট বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট এলাকার মানুষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে।
