2024-10-26 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1493
ঘাকসাপাড়া লক্ষী ক্লাবের ৩৯ তম বর্ষ লক্ষীপূজা উপলক্ষে ৪দিনের মেলার উদ্বোধন হল আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া লক্ষীবাড়ি লক্ষীক্লাব এর লক্ষী পূজা উপলক্ষ্যে ৪ দিনের মেলার উদ্বোধন হল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেংমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারি, উপপ্রধান দীপক রায় সহ অনন্যারা। লক্ষী ক্লাব এর তরফ জানানো হয়েছে , "এইবারের মেলা ৩৯তম বর্ষে পদার্পণ করল । প্রতি বছরের ন্যায় এবারও ৪দিনের মেলার আয়োজন করা হয়েছে। চার দিনের মেলায় মুক্তমঞ্চে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া মেলায় থাকছে রকমারি দোকান l " মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকার জনসাধারণদের মধ্যে l