2024-10-29 | মালদা | Kaliachak Sangbad | Views : 1560
মঙ্গলবার বিকেলে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সারদ সম্মান উৎসব অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে | এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,মালদা জেলা আইএনটিটিইউসি এর জেলা সভাপতি শুভদীপ সান্যাল,মালদা জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল,পুরাতন মালদা তৃণমূলের ব্লক সভাপতি রবিন দাস, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকার ,পুরাতন মালদা ব্লক যুব কনভেনার কমল ঘোষ সহ পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের এই শারদ সম্মান অনুষ্ঠান মঞ্চে পুরাতন মালদা ব্লকের মোট ১০৬ টি পূজা উদ্যোক্তাদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয়।