2024-10-29 | পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 421
পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে উস্থি বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ হলো তৃনমূলের বিজয়া সম্মেলন মগরাহাট:• সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত উস্থী বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা। দলীয় কর্মী এবং পঞ্চায়েত প্রধান,অঞ্চল সভাপতি ও প্রবীণ ব্যক্তিদের সম্মান প্রদান ও আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজয়া সম্মিলনীর আয়োজন করল মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় ব্লকের উস্থী বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মগরাহাট পশ্চিম বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,মন্দির বাজার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার, প্রাক্তন সুন্দরবন জেলার সভাপতি তথা কুলপি বিধায়ক যগরঞ্জন হালদার,বিধায়ক ডা: অলক জলদাতা রায়দীঘি,সুন্দরবন জেলার সভা নেত্রী পূর্ণিমা হাজারী ,এছাড়াও উপস্তিত ছিলেন মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দ :২৪ পরগনা জেলা পরিষদ, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি, যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী, মগরাহাট পশ্চিম ব্লক নেতৃত্ব সাইদেল হক, এস টি এস সি ব্লক সভাপতি মুরালি মোহন নস্কর, সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য প্রমুখ। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন বিস্তারের বার্তা দেন উপস্থিত থাকা নেতৃত্বরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। পাশাপাশি বিজেপির মায়াজাল এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকার বার্তা দেন।
