2024-10-30 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 166
মালদা :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক পড়ুয়াদের নিয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন। মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার মালঞ্চ পল্লী মিনু ঝা বয়েজ উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়। বিদ্যাসাগরের জীবনী এবং তার রচিত গ্রন্থের উপর কুইজ, অংকন, গান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় চার শতাধিক পড়ুয়া অংশ নেয় বিদ্যাসাগর মেলায়। এর পাশাপাশি ২৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন এই মেলায়। বিদ্যাসাগরের জীবনী ও তার লেখা পড়ুয়াদের সামনে তুলে ধরতে বিদ্যালয় প্রাঙ্গনে তার ছবি ও লেখার পোস্টার ব্যানার আটকানো হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের জীবনী তুলে ধরার লক্ষ্যে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়ে এদিন।