
2024-10-31 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 107
ইন্দাস থানা গ্রামরক্ষী বাহিনীর সর্বজনীন কালী পূজার উদ্বোধন হলো। বুধবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিষ্ণুপুরের এস.ডি.পি.ও, ইন্দাস বিডিও, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা। এদিন কালী পূজা উদ্বোধনী মঞ্চ থেকে পুলিশের পক্ষ থেকে ইন্দাস এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীওবস্ত্র তুলে দেওয়া হয়। পুলিশ সুপার বৈভব তিওয়ারী সকলকে কালী পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবের দিন গুলিতে যেকোন প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্রাফিক সহ অন্যান্য সমস্ত বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে তিনি জানান।
