2024-11-01 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 347
মালদার বিগ বাজেট এর পুজোর মধ্যে পল্লীশ্রী ৮৬ কালী পুজো অন্যতম। এই পুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমনা আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু, মালদা মারছেন চেম্বার অফ কমার্স সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট জনেরা, পুজো উদ্বোধনের পাশাপাশি মালদা অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যদের সম্মানিত করা হয় ক্লাবের পক্ষ থেকে এছাড়াও সুস্থ ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষার সরঞ্জাম হাতে তুলে দেওয়া হয়। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় নজরে পড়ে পূজা মন্ডপে এ বছর তাদের পুজো মন্ডপের থিম নারী শক্তি।