2024-11-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 88
কুসুমকলি মিশন স্কুলে স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন ও পড়ুয়াদের স্কুল সরঞ্জাম বিতরণ বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে এবং রাজিব দত্তের সহযোগিতায় কুসুমকলি মিশন স্কুলে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন হয় এদিন। এদিন ফিতে কেটে এই বোধিপিঠ পাঠাগারের শুভ উদ্বোধন করেন কবি ও সমাজকর্মী আহেদা খাতুন, বোধিপিঠ পাঠাগারের সম্পাদক বিশিষ্ঠ সমাজ কর্মী শুভেন্দু বোস,বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স সোসাইটির সম্পাদক ও উক্ত স্কুলের সভাপতি গোপাল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি এদিন স্বর্গীয় বন্দনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা,পেন্সিল ,রবার সহ স্কুল সরঞ্জাম বিতরণ করা হয় এবং ছাত্রছাত্রীদের জন্য সামান্য টিফিনের আয়োজন করা হয়।জানা যায় শিশুদের হাতে মোবাইলের বদলে বই তুলে দেওয়া,এছাড়া শিশুদের এবং বড় ও অভিভাবকদের বই মুখি করার লক্ষ্যে এই বোধীপিঠ পাঠাগার তৈরি করা হয়।
