2024-11-13 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1498
সুন্দরবনের লবণাক্ত মাটিতে হবে কলা চাষ, হাজারেরও বেশি চাষীদের কাছে দেয়া হলো জি - ৯ টিস্যু কালচার কলা চারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লবণাক্ত জমিতে হবে কলা চাষ প্রায় এক হাজার চাষীকে দেয়া হলো জি ৯ টেস্টটিউব কলা চারা(টিস্যু কালচার) । টেস্ট টিউবে কোলা চারার জন্ম! হত্যা টিস্যু কালচারে, হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি বিশেষ বৈজ্ঞানীক পদ্ধতিতে টেস্টটিউব এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ফলে উন্নত মানের কোলা চারা জন্ম হলো। দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দারিকাপুর মুনস্টার সঙ্গের ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্লকের চারটি অঞ্চলের উদ্যোগী প্রায় হাজার চাষীকে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি লম্বার এই উন্নত মানের কলা চারা তুলে দেয়া হয়। এই কলা চাষে কোন রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয়। মাত্র ৬ থেকে ৭ মাসের মধ্যেফলন ধররে যে কলার কাঁদিতে প্রায় একশটির বেশি কলা থাকবে। এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ।
