2024-11-13 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 443
উজ্জ্বল পাল মালদা,১২ নভেম্বর:- গোপন সূত্রে মালদা, গাজোল: জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ, পুলিশের হাতে এলো আন্ত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য। জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদক গুলি মনিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাজোল ব্লকের মশালদিঘি এলাকায় ১২ নং জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ 53, মহেশ সরকার ৩১, এইতো দুজনের বাড়ির ত্রিপুরায়। মাদক গুলি নদীয়া হয়ে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।