2024-11-13 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 422
সাত সকালে বাড়ির ভেতর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার তেতুলিয়া গ্রামে দেখুন সেই ছবি পরিবার সূত্রে জানা যায় হরিহরপাড়া থানার তক্তিপুর এলাকার যুবক শাহিন শেখ এর সাথে গত তিন মাস আগে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তাদের পরিচয় হয় । তারপর তারা দুজন দুজনকে বিয়ে করে ছেলে শাহিন শেখ এর পরিবারের সম্মতি ছাড়া । তারপরে প্রেমিক শাহিন শেখ শশুর বাড়িতে কিছুদিন ঘরজামাই থাকেন তারপর তারা একটা জমি কিনে সেখানে তারা বাড়ি করে তেতুলিয়ার বাসিন্দা হয়ে ওঠে । দুজনে প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো কিন্তু আজ সাত সকালে ঘরের ভেতর থেকে খুশি খাতুনের মৃতদেহ উদ্ধার হয় খুশি খাতুন এর পরিবারের দাবি তাদের মেয়ে খুশি খাতুনকে মেরে ফেলেছে তার স্বামী শাহিন শেখ তবে কি কারণে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা এর তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।