2024-11-15 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1396
আদক পাড়ায় অতন্ত গ্ৰাম্য এলাকায় আনন্দধারা বিদ্যামন্দিরে ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশু উৎসব পালন বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• প্রতি বছরের ন্যায় এবছরও মথুরাপুর ২-নং ব্লকে খাড়ী অঞ্চলে আদক পাড়ায় অতন্ত গ্ৰাম্য এলাকায় আনন্দধারা বিদ্যামন্দিরে অভিনব প্রক্রিয়ায় ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশু উৎসব পালন করা হয়।এদিন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের প্রতিযোগিতা শুরু হয়।কবিতা,গল্প, নৃত্য, ছদ্মবেশ যুক্তিতর্ক ও গল্গ নিয়ে সারাদিনের অনুষ্ঠান ছিলো চোখে পড়ার মতন।প্রায় দুইশত প্রতিযোগি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিমাংশু মন্ডল( প্রাক্তন শিক্ষক), সুরঞ্জন চক্রবর্তী(নাট্যকার ও সমাজ সেবক), হিল্লোল মন্ডল(নাট্যকার), ধনঞ্জয় বৈদ্য(সঙ্গীত শিক্ষক), নৃত্যগোপাল বসু (ডক্টর)ও অন্যান অতিথিবৃন্দ। আনন্দধারা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মনীষা মন্ডল তিনি বলেন শিশু দিবস উপলক্ষ্যে সুন্দর অনুষ্ঠান করে বিশেষ করে আমি আনন্দীত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলে মেয়েরা নানা ধরনের শিক্ষা অনুভব করেছেন। যেমন চলার ভঙ্গিমা, মুখস্থ, ভলার ভঙ্গিমা, কি ভাবে শব্দ দিয়ে তিনটি করে বাক্য রচনা করা যায় সাহসের প্রতিভা বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আরো শিক্ষা মুলক অনুষ্ঠান আনন্দধারা বিদ্যামন্দীরে করা হবে বলে জানান।সকল মানুষ জনের আরো বশী করে সহযোগিতা প্রয়োজন শিশুদের শিক্ষা জগতে আলোর সংস্পর্ষে আনার জন্য। শেষ পর্বে সফল প্রতিযোগীগনের হাতে প্রথম, দ্বীতীয়, তৃতীয় ফপুরষ্কার ও প্রশংশা পত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধুভুষন ঘোষ ও তহিন হালদার।আনন্দধারা বিদ্যামন্দিরের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠা সুন্দর ভাবে পরিচালনা করেছেন।