2024-11-16 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 407
অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে সমাজের সেরা পুরুষ সম্মান পুরস্কার দেওয়া হলো কলকাতা: শুক্রবার, ১৫ই নভেম্বর, অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে সমাজের সেরা পুরুষ সম্মান পুরস্কার দেওয়া হলো ২০জন পুরুষকে। তালিকায় ছিলেন সমাজসেবী থেকে শুরু করে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এমনকি এক সিঙ্গেল ফাদারকেও পুরস্কৃত করা হয় এদিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য মহাশয়া এবং এক সদস্য মৌ গুহ। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকলেই খুশি প্রকাশ করার পাশাপাশি নিজেদের বক্তব্য রাখেন পুরুষ অধিকার আন্দোলন ও পুরুষদের কঠিন জীবনযাপন নিয়ে। এই বিষয়ে সকলে কি বললেন চলুন শুনে নেওয়া যাক