
2024-11-18 | পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 40846
সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি এবং বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং প্রকাশ্যে সেবন এব্যাপারে সচেতনতা অভিযান চালালো বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থা। সোমবার বেলা ১টা নাগাদ সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি এবং সেবনের ব্যাপারে সচেতনতা অভিযান চালানো হয় নলহাটি শহরে। এদিন বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নলহাটী শহরের বেশ কয়েকটি চা ও পানের দোকানে অভিযান চালিয়ে নেশা জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রির অপরাধে তাদের জরিমানা এবং সচেতন করতে দেখা যায়। একই ভাবে প্রকাশ্যে খোলা জায়গায় ধূমপান করার অপরাধেও বেশ কয়েক জনকে জরিমানা সহ সচেতন করা হয় বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। এদিন বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে মোহাম্মদ আলী কি জানালেন সেই সঙ্গে এলাকার খুচরা ব্যবসায়ীরা প্রতিক্রিয়ায় কি জানালেন শুনুন বিস্তারিত।