
2024-11-18 | পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 175
৭৩ বছর পূর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের “বীরভূম শুভাগমন” স্মরণোৎসব অনুষ্ঠিত হলো রাজনগরের হরিপুরে!! পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ “৭৩ তম বীরভূম শুভাগমন” স্মরণোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ১৭ নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের ১৬ নভেম্বর বেলা ১১.৩০ টায় তিনি সপার্ষদ রাজনগরের হরিপুরে “বড়মা’র” নামে খরিদ করা জমি দেখতে আসেন।১৯৪৮ সালে ৬০ একর ৪২ শতক জমি খরিদ করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের ভক্ত শিষ্যরা “শ্রী শ্রী ঠাকুরের বীরভূম আগমনী দিবস” হিসেবে মিলন উৎসবে মিলিত হয়।সকাল থেকেই উষাকীর্তন ও সমবেত প্রার্থনা দুপুরে সাধারণ সভায় আলোচিত হয় ঠাকুরের জীবনগাথা। এই অনুষ্ঠানে কড়িধ্যা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের ৭৩ বছর আগে ঠাকুরের বীরভূম পদার্পণের কথা ও জীবনগাথা উপস্থিত ভক্তদের কাছে তুলে ধরেন। উপস্থিত ছিলেন দেওঘর সৎসঙ্গের দীপাঞ্জন প্রসাদ, ডাঃ কুমার মধুপ,কৃপা বিভব, ডাঃ বিধান মণ্ডল প্রমুখ।পরে এই মঞ্চে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন। পরিবেশিত হয় সংগীতাঞ্জলি। দুর-দূরান্ত থেকে আগত অন্ততঃ ১৫ হাজার ভক্ত-শিষ্যরা এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভাণ্ডারার মহাপ্রসাদ। প্রশাসনের করা নিরাপত্তার মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এই অনুষ্ঠানে ছোট-বড় থেকে সকলে মেতে উঠেন।।