
2024-11-19 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 273
ইসলামপুর দীর্ঘ প্রতীক্ষার অবসান মহকুমা হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট । পাঁচ বেডর এই ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দের কুমার মিনা, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা, মহকুমা শাসক প্রীতি যাদব, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা আজ ফিতা কেটে ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন। জেলাশাসক বলেন ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে এই ইউনিটের শুভ উদ্বোধন এটা খুবই ভালো উদ্যোগ । মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন পাবলিক পার্টনারশিপে এটি চালু হলো কোভিড এর কারণে দেরি হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন এটি খুব ভালো উদ্যোগ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালা লাগারওয়াল বলেন দীর্ঘদিনের দাবী ছিল এখানে একটি ডায়ালাইসিস উইনিটের। অবশেষে তা আজ পূরণ হলো এটি খুব আনন্দের বিষয়। বাইট=সুরেন্দ্র কুমার মিনা জেলা শাসক উত্তর দিনাজপুর জেলা বাইট=পুরান কুমার শর্মা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর দিনাজপুর জেলা সিএমওএইচ