2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 984
পূর্ব বর্ধমান:-অসময়ে বৃষ্টি চিন্তায় ধান চাষীরা! বিগত দিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা ছিল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার চাষীদের। চরম সমস্যায় পড়েছিলেন নদী তীরবর্তী এলাকার কৃষি উপযোগী মানুষজন। বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। এবার আবারো মেঘের ঘনঘটা। শনিবার সকাল থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। অসময়ে এই বৃষ্টি সমস্যা বাড়িয়েছে ধান চাষীদের। ধান কাটার মুখে আচমকা বৃষ্টির আবির্ভাবে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ধান চাষীরা! পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার ইঁদুটি মৌজার এক চাষী মুন্সি নাসির হোসেন জানান, "বৃষ্টি যদি বাড়ে ধানের বিশাল ক্ষতি হয়ে যাবে। ধান চাষীদের সব শেষ হয়ে যাবে। ধান রোয়ার সময় প্রবল বৃষ্টি,আবার কাটার সময় বৃষ্টি অল্প হলেও যদি বাড়ে এই বৃষ্টি, তাহলে প্রচণ্ড ক্ষতি হবে ধানের। মাঠে মাঠে ধান কাটার কাজ চলছে এই সময় বৃষ্টি হলে লোক কাজ করতেও চাইবে না"। অসময়ে বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষীদের।
