2024-12-01 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 117
মালদা,৩০ নভেম্বর :- মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু নেমেছে বাজারে। ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে সাধারণ আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার, নেতাজি পৌর বাজার এবং ঝলঝলিয়া পৌর বাজারে প্রশাসনিক স্টলে ২৫ - ২৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু। মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান, আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা শহরের তিনটি বাজারে খোলা হবে সরকারি স্টল। এর পাশাপাশি আলু ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকার মধ্যে রাখার জন্য।
