2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 76
দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হল । চলবে তিন দিনব্যাপীয় এই মেলা ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।এই মেলায় মোট স্টল রয়েছে ৬০ টি । এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি এই মেলায় প্রদর্শনই হচ্ছে। বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ । আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এই মেলা শুক্রবার । উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী স্বপন দেবনাথ, ও জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে প্রশাসনিক আধিকারিকগণ । ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানান যেভাবে বিভিন্ন সময় অনলাইন থেকে শুরু করে অন্যান্য বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দুর্নীতি হচ্ছে খাবার নিয়ে। সেই সব রুখতে হবে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে প্রশাসনিক আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে।
