2024-12-03 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1484
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের। বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সাধারণ মানুষ বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে উপস্থিত হন আজ। তাদের অভিযোগ যে, আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে তাদের। অনেকের মাটির বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পায়নি, অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও বেশ কিছু ব্যক্তির নাম আবাস যোজনার মধ্যে এসেছে, ফলে যে যারা স্কুটিনি করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় পরিজনদের নামে এই আবাস যোজনার নাম তালিকায় নথিভুক্ত করেছেন তারা। এছাড়াও কেউবা আবার বলছেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই চক্রান্তের আঙুল উঠছে পুরো পুরি শাসক দলের দিকে। তবে আজ দাসপলসা অঞ্চলের রাধানগর গ্রামের প্রায় ৯৩ জন মানুষ আবাস তালিকায় নাম নথিভুক্ত করতে ময়ূরেশ্বর ব্লক অফিসে এসে বাড়ির ছবি সহ কাগজ জমা করলেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল জানান "অফিসারদের ভয় দেখিয়ে হোক বা টাকার বিনিময় হোক বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ দেওয়া করিয়াছে।" অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতি প্রমোদ রায় জানান "আমাদের কোন লিডার বা নেতৃত্ব তদন্তকারী দলের সাথে তো যায়নি, তাহলে কারা বিজেপি বা কারা অন্য দল করছে তাহলে তাদের নাম কিভাবে বাদ যাবে।" এ বিষয়ে ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা জানিয়েছেন, "উনারা দরখাস্ত করেছেন আমরা দরখাস্ত গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তারা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো তদন্ত করে দেখা হবে, তারা যদি অরিজিনালি প্রাপক হয় তাহলে তারা আবার তালিকায় নাম নথিভুক্ত হবে।
