2024-12-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1025
শীতের সময় দার্জিলিং সিকিমে বেড়াতে ভালোবাসেন পর্যটকরা। গোটা বছরের মধ্যে শীতের সময় দার্জিলিং ও সিকিমে পর্যটকদের ঢল নামে। তবে রাস্তা খারাপ রাখার জন্য কিছুদিন বন্ধ ছিল নর্থ সিকিম, সম্প্রতি খুলে গেছে নর্থ সিকিম। শিলিগুড়ির প্রধান নগর সংলগ্ন এস এন টি বাসস্ট্যান্ড থেকে সিকিম অভিমুখী বাস যায়। অনেকেই বাসে করে এই বাস স্ট্যান্ড থেকে সিকিম অভিমুখে যাত্রা করেন। শীতের সময় পর্যটকরা দার্জিলিং ও সিকিম বেড়াতে ভালো বাসেন। শীতের মুহূর্ত গুলি অনেকেই পাহাড়ের উপভোগ করতে চান। সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডের ড্রাইভার ও কন্টাকটাররা জানিয়েছেন নর্থ সিকিম যাওয়ার রাস্তা সম্প্রতি খুলে গেছে সেই কারণে মোটামুটি পর্যটকরা যাচ্ছেন।