
2024-12-05 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 377
এলাকার সর্বধর্ম মিলিত হয়ে আশাপুর রাস যাত্রা মহামিলন উৎসবে গা শিউরে ওঠার মতো জীবন্ত মানুষ দারা পরিচালিত ভূতের অভিনয় বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাজ্যের একাধিক জেলায় রাস উৎসব ঘিরে এখন উৎসবের আমেজ। সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মধ্যে রাস উৎসবের জনপ্রিয়তা রয়েছে। রাস উৎসব দেখার জন্য অনেকের মনেই আগ্রহ বেড়েছে ।মেলা হল যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়।মেলার আক্ষরিক অর্থ মিলন,আর সেই মহামিলন উৎসব উপলক্ষ করে ২২ দিন ব্যাপী আশাপুর সার্বজনীন রাস যাত্রা মহামিলন উৎসব ২৫ তম বর্ষ ২৪ শে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। এই রাস মেলা তে এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে জীবন্ত মানুষ দারা পরিচালিত গা শিউরে ওঠার মতো শিল্পীদের নিয়ে ভূতের অভিনয়। গ্রামীণ মৃৎশিল্প দের হাতের তৈরি জিনিস গুলো,বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশি জনপ্রিয় ও মেলার আরেক আকর্ষণ করে তোলে। এদিন এই ঐতিহ্যবাহী রাস মেলা উৎসব এ এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।