
2024-12-07 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 2060
মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা, পুজো পাঠের আয়োজন শিলিগুড়ি :- মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা হলো আজ। শিলিগুড়ি পুরো নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে অন্তর্গত এই রাম মন্দির। ডিসেম্বর মাসে 2 তারিখ থেকে শুরু হয়েছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। কলস যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ধরে চলে পূজা পাঠ, আজ অর্থাৎ শুক্রবার 6 ডিসেম্বর ভগবান রামের স্থাপনা করা হলো। পাশাপাশি যজ্ঞের আয়োজন করা হয়। সকাল থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট অনুষ্ঠানে। ভক্তদের জন্য ভোট প্রসাদেরও ব্যবস্থা ছিল। এছাড়া এছাড়া সীতা, লক্ষণ, বজরংবালি হনুমানজি, মা দুর্গা স্থাপনা হল এই মন্দিরে। সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে একটি নিঃসুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।