2024-12-20 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 59
কুন্ডলা ফুটবল মাঠে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুণ্ডলা সত্যানন্দ বয়েস আশ্রম ফুটবল ময়দানে শুক্রবার আয়োজন করা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কুন্ডলা ফুটবল ময়দানে ১০ তম এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগর শিশু বিদ্যামন্দির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সেখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার একাধিক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য আজ এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার থেকে শুরু করে ২০০ মিটার পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করা হয়, এছাড়াও বিভিন্ন রকম দৌড়, বল ছোড়া প্রতিযোগিতা থেকে আরো বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। খেলায় প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট ও দেওয়া হলো আজ, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হলো বিদ্যাসাগর শিশু বিদ্যামন্দিরের পক্ষ থেকে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক উজ্জল মন্ডল।
