2024-12-21 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 1828
শিলিগুড়ি :- ইচ্ছে থাকলে সব সম্ভব হয়, পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব , পুরো নাম গৌরব মন্ডল। মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান। আর শীতকাল মানে কিন্তু কমলালেবু, তাদের দোকানে ও কমলালেবু বিক্রি হচ্ছে। এই প্রসঙ্গে সে জানিয়েছে প্রত্যেকদিন ভালোই বাজার রয়েছে কমলালেবুর। দার্জিলিং এর পাশাপাশি নাগপুর পাঞ্জাব সহ আরো বিভিন্ন এলাকার কমলালেবু শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। প্রত্যেক বছর শীতের সময় কমলালেবুর চাহিদা থাকে শিলিগুড়ির বাজারে এবারও রয়েছে সেই চাহিদা। গৌরব এই বিষয়ে জানিয়েছে ভালোই বিক্রি হচ্ছে, সে শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে। এই বিষয়ে জানায় দোকান চালানোর জন্য কর্মচারী রাখলে আলাদা করে মাইনে দিতে হবে, তাই জন্য সে নিজেই বাবাকে সাহায্য করছে পাশাপাশি পড়াশোনাও করছে কিন্তু জোর কদমে। শিলিগুড়ি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র সে। তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়।
