
2024-12-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1131
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি, প্রকল্পের শুভ সূচনা করেছেন। গাজোল ব্লক প্রশাসন এবং গাজোল পঞ্চায়েত সমিতি সহযোগিতায় শনিবার বেলা দুটো নাগাদ ব্লক প্রাঙ্গণে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হয়েছে।উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার,জয়েন্ট বিডিও, থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা। জানা গিয়েছে গাজোল ব্লকে প্রায় 4 হাজারের কাছাকাছি লিস্টে রয়েছেন। এদিন প্রথম কিস্তির ৬০ হাজার টাকার সেনসোন লিটার দেওয়া হল। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সমীক্ষা হয়। গ্রামে গ্রামে আধিকারিকেরা ঘোরেন। এরপর লিস্ট টাঙানো হয়। তারপর টাকা প্রদান করা হয়।