2024-12-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 76
গভীর রাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন জলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি। ঘটনা টি ঘটেছে মেমারির দুর্গ ডাঙ্গা সংলগ্ন চাকতি পাড়া এলাকায়, স্থানীয় ও ড্রাইভার সূত্রে জানা যায় - নদীয়ার বাদকূল্লা থেকে সাতগাছিয়া - মেমারি রোড হয়ে শক্তিগরের বরসুলের একটি জুট মিলের দিকে যাচ্ছিল গাড়িটি - গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাইভার, তার ফলস্বরূপ এরকম দুর্ঘটনা। তবে গাড়িতে ড্রাইভার ছাড়া খালাসী ছিল না, ড্রাইভার একাই নদীয়া থেকে গাড়ি টি চালিয়ে নিয়ে আসছিলেন, যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই- সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে দুর্ঘটনাস্থলে, ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ,পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয়দের ধারণা গভীর রাতে বিপরীত দিকে কোন গাড়ি ছিল না , যদি বিপরীত দিকে কোন গাড়ি থাকতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো , নয়ন জলি'তে উল্টে যাওয়া পাট বোঝায় দশ চাকার লড়ি টি উদ্ধারের ব্যবস্থা করছে মেমারি থানা পুলিশ।
