2024-12-27 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 226
জামুরিয়ার চাঁদা মরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মোটরসাইকেল চালকের,। জামুরিয়া থানার অন্তর্গত চাঁদা মরে প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা, এই ঘটনায় প্রাণ হারাতে হলো এক মোটরসাইকেল চালককে, ঘটনাস্থল থেকে জানা যাচ্ছে মোটরসাইকেল চালক আসানসোল থেকে রানীগঞ্জ বা দুর্গাপুর দিকে যাচ্ছিলেন, এরপর চাঁদা মরে ট্রাফিক সিগন্যালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রোডে পড়ে যান, এবং পেছন থেকে আসা আসানসোল নলহাটি বাসে ধাক্কা খান, এই ঘটনায় মোটরসাইকেল চালকে প্রাণ হারাতে হয় এবং বাসটি প্রায় দুশো মিটার দূরে গিয়ে দাঁড়ায়, দাঁড় করিয়ে বাস চালক বাস ছেড়ে পালিয়ে যায়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়, তাদের অভিযোগ প্রায়দিনই এরূপ দুর্ঘটনা ঘটে এখানে, এরপর পরই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছায় এবং বিক্ষোবিদের সঙ্গে কথাবকথন করে ঘটনা নিয়ন্ত্রণে আনে, তারপর মৃত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার হয় এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়, তারপর ধীরে ধীরে রাস্তার জ্যাম ছাড়ানো হয়, এই বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা আমরা শুনবো।।
