2024-12-27 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 52
বড়দিনের দিন উৎসবমুখর গোটা শহর শিলিগুড়ি আজ ২৫শে ডিসেম্বর বড়দিন, সেজে উঠেছে গোটা শহর। বড়দিনের প্রাক্কালে গোটা শহরকে সাজিয়ে তোলা হয়। এদিন শিলিগুড়ি শহরের বিভিন্ন চার্চ গুলিতে ছিল সকাল থেকেই ভিড়। অনেকেই এই দিন সকাল সকাল প্রার্থনা করতে গিয়েছিলেন বিভিন্ন চার্চ গুলিতে। হাকিম পাড়ায় অবস্থিত চার্চকেও সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি শহরের অন্যান্য চার্চ গুলিকেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়।রংবেরঙের কাগজ , বেলুন দিয়ে সাজানো হয়। আজ বড়দিন ছুটির দিন , আর এই দিন পিকনিক করার দিন। বড়দিনের দিন অনেকেই বিভিন্ন পিকনিক স্পট গুলিতে পিকনিক করতে দেখা যায়। সকাল থেকেই ছিল গোটা শহরে উৎসবমুখর পরিবেশ। দোকান বাজার গুলিতে যথেষ্ট জনসমাগম লক্ষ্য করা যায়।