2024-12-30 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 53
আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইকে প্রচার তৃণমূলের আবাস যোজনায় কাটমানি খাওয়ার অগুনতি অভিযোগ রয়েছে। তবে এবার আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে শুরু হল সচেতনতা প্রচার। আবাস যোজনার বাড়ির টাকা কোনো দালাল, কোনো কর্মী বা কোনো অফিসার কাটমানি চাই তাহলে তাঁদের ফাঁদে না পড়ে সরাসরি তৃণমূল পঞ্চায়েত কার্যালয়ে জানানোর জন্য মাইকে করে প্রচার করেন দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাঁরা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে এই বার্তা প্রচার করেন। তাঁরা জানান, এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লাহ সহ অন্যান্য কর্মীরা। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমার মনে হয় এই ধরনের প্রচার করা মানে পরোক্ষে চুরি করা।
