2024-12-30 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 53
এদিন শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে বয়স্ক নাগরিকদের সংবর্ধনা দেওয়া হলো। শুরু হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব সুচেতনা। প্রতিবছর শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড উৎসব শুরু হয়েছে। শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উতসব শুরু হয়েছে। ডেপুটি মেয়র তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার ও ওয়ার্ড কমিটির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার সাথে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হচ্ছে। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ডে ওয়ার্ড উৎসবের অনুষ্ঠান মঞ্চে ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সদস্যরা এছাড়া ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিবছর ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের ওয়ার্ড উৎসবে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে এ বছরও দেওয়া হল।
