
2025-01-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 406
সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে নতুন বছরের প্রথম দিনে দুবরাজপুর গ্রামীন হাসপাতালের রোগী ও বক্রেশ্বর শিব মন্দিরে দুঃস্থ মানুষদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে দিনটি উদযাপন করেন। কিন্তু দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার রফিউল হোসেন খান এই বিশেষ দিনে গরিব ও দুঃস্থদের মুখে হাসি ফোটানোর জন্য ফল ও মিষ্টি বিতরণের উদ্যোগ নেন। এদিন দুবরাজপুর গ্রামীন হাসপাতালের রোগী ও বক্রেশ্বর শিব মন্দিরে শতাধিক দুঃস্থকে ফল ও মিষ্টি দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার রফিউল হোসেন খান, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুন চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, যশপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সী মোজাম্মেল হক, শিক্ষক কল্যাণ দে সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল সভাপতি ও কর্মীরা।
