2025-01-04 | পশ্চিমবঙ্গ,শিলিগুড়ি | Kaliachak Sangbad | Views : 159
আজ শিলিগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের সূচনা হয়ে গেল ওয়ার্ড উৎসবের। ওয়ার্ড উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।এদিন শুক্রবার ১১ নং ওয়ার্ডের গীত অঞ্জলি ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। আগামী কয়েক দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওয়ার্ড উৎসব উপলক্ষে। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী পাল, নান্টু পাল এছাড়া আরো অনেকে। শোভাযাত্রাটি শুরু হয় ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খুদিরামপল্লী মিত্র সম্মিলনীর সামনে থেকে , ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার সংশ্লিষ্ট স্থানে এসে শেষ হয়।