2025-01-04 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 428
ক্যানিংয়ে মাতলা নদীর চরে এই মেলা চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবনের কৃষকদের উৎসাহ দিতে, এখানকার কৃষ্টি, সংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু হয়েছিল এই মেলা। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এই মেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ এই মেলার মধ্য দিয়ে প্রতি বছরই নেওয়া হয়। এবারও সরকারি ও বেসরকারি বহু স্টল এই মেলায় থাকছে। থাকছে শিক্ষামূলক স্টলও। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরাও নিজেদের হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ বারুইপুর প্রেসক্লাবের বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী ‘চিত্তে চিত্র’। জেলার অন্যতম বড় মেলা হিসেবে এই মেলা দীর্ঘদিন ধরেই মানুষের মন জয় করেছে। মেলার মূল মঞ্চ থেকে প্রতিদিনই পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
