2025-01-05 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 991
মালদা:- ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর আমবাগান এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ থেকে হটিকালচার হেড অফিসার ডাক্তার টিডিকিস, জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক দীপক নায়েক, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য ছিল সামনেই আসছে আমের সিজন মালদার আম মূলত জগত বিখ্যাত আর এই আমকে আরো ভালোভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে আলোচনা হয় তার পাশাপাশি বিশ্বের মালদার আম পরিচিত মূলত হিমসাগর এবং লক্ষণভোগ এদের বাজারজাত সবথেকে বেশি তাই আজকের এই সাধারণ সভায় চাষী এবং ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয় কিভাবে আরো মালদার এই আমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
